প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2025 ইং
কাউনিয়ায় ৩কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সজিব উদ্দিন ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি::
কাউনিয়ায় ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এসআই/মোঃ সাহানুর আলম সরকার ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় দিবাকালীন জরুরী ও আইন-শৃঙ্খলা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজাস্থ (পরিত্যক্ত মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের সামনে রংপুর-লালমনিরহাট/কুড়িগ্রাম গামী মহাসড়ের উপর পরিচালনা করিয়া একটি মিনি কাভার্ডভ্যান সহ রংপুরের কাউনিয়ায় ৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ,
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এসআই/মোঃ সাহানুর আলম সরকার ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় দিবাকালীন জরুরী ও আইন-শৃঙ্খলা ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজাস্থ (পরিত্যক্ত মেসার্স তিস্তা ফিলিং স্টেশনের সামনে রংপুর-লালমনিরহাট/কুড়িগ্রাম গামী মহাসড়ের উপর পরিচালনা করিয়া একটি মিনি কাভার্ডভ্যান সহ মমিনুল ইসলাম (২৮) কে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার চাকরির প্রসার ইউনিয়নের, গ্রামের মোতালেব মুন্সির ছেলে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান ,এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24